বাংলা
মো. সুজাউদ দৌলা
সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
— শামসুর রাহমান
১। কবি শামসুর রাহমানের জন্ম তারিখ-
(ক) ১৯১৯ সালের ২৪শে অক্টোবর
(খ) ১৯২৯ সালের ২৪শে আগস্ট
(গ) ১৯২৯ সালের ২৪শে অক্টোবর
(ঘ) ১৯২৩ সালের ২৪শে অক্টোবর
২।কবি শামসুর রাহমান পেশায় ছিলেন একজন-
(ক) শিক্ষক (খ) সাংবাদিক
(গ) বুদ্ধিজীবী (ঘ) সরকারি কর্মকর্তা
৩। কবি শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ২০০৪ (খ) ২০০৫
(গ) ২০০৭ (ঘ) ২০০৬
৪।‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
(ক) বন্দী শিবির থেকে (খ) আমি অনাহারী
(গ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে (ঘ) দুঃসময়ের মুখোমুখি
৫।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘স্বাধীনতা’ শব্দটি কত বার ব্যবহূত হয়েছে?
(ক) ১০ বার (খ) ১১ বার
(গ) ৯ বার (ঘ) ১২ বার
৬।শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো?
(ক) নীল (খ) লাল
(গ) জলপাই (ঘ) সবুজ
৭।কিসের জন্য সাকিনা বিবির কপাল ভাঙল?
(ক) স্বাধীনতার জন্য (খ) পরাধীনতার জন্য
(গ) পাকসেনাদের জন্য (ঘ) সাহসিকতার জন্য
৮।হরিদাসী কোন ধর্মের?
(ক) ইসলাম (খ) খ্রিস্টান
(গ) বৌদ্ধ (ঘ) সনাতন
৯।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘হে স্বাধীনতা’ কথাটি কতবার ব্যবহূত হয়েছে?
(ক) ৭ বার (খ) ৯ বার
(গ) ৬ বার (ঘ) ৮ বার
১০। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল?
(ক) লাশের ওপর(খ) খাবারের ওপর
(গ) পিতা-মাতার লাশের ওপর
(ঘ) রাস্তার ওপর
১১। উক্ত কবিতায় ‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা’ চরণটি কতবার ব্যবহূত হয়েছে?
(ক) ৩ বার (খ) ৪ বার
(গ) ৫ বার (ঘ) ৬ বার
১২।‘অপরাহ’ শব্দের আভিধানিক অর্থ হলো-
(ক) সকাল (খ) সন্ধ্যা
(গ) বিকাল (ঘ) রাত
১৩। কবি শামসুর রাহমানের কাব্যধারায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে?
(ক) মধ্যযুগের(খ) অতি আধুনিক
(গ) পুরাতন (ঘ) প্রাচীন
১৪।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘আর কত বার ভাসতে হবে রক্তগঙ্গায়’-এই চরণ শেষে যে চিহ্নটি ব্যবহূত হয়েছে—
(ক) ! (খ) ।(গ) ? (ঘ) ;
১৫।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার শেষ লাইনটি হলো-
(ক) ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’
(খ) ‘তুমি আসবে বলে, হে স্বাধীনতা’
(গ) ‘সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা’
(ঘ) ‘তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।’
১৬।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার প্রেক্ষাপট কোন সালের প্রতি ইঙ্গিত করে?
(ক) ১৯৫২ (খ) ১৯৬৬
(গ) ১৯৭১ (ঘ) ১৯৪৭
১৭।‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
(ক) সংগ্রামী মানুষের চেতনা
(খ) স্বাধীনতার শক্তি ও সৌন্দর্য
(গ) মুক্তিযুদ্ধের চেতনা
(ঘ) বাঙালির বীরত্ব
১৮।‘রক্তগঙ্গায়’, ‘খন্ডদাহন’, ‘ভগ্নস্তূূপ’, ‘আর্তনাদ’ ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহূত কবিতাটি হলো-
(ক) মানুষ
(খ) ঝর্ণার গান
(গ) পল্লিজননী
(ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
১৯।‘ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।’ এর মধ্য দিয়ে প্রকাশ পায়-
(ক) দেশপ্রেম (খ) আক্রমণাত্মক ভাব
(গ) পাকিস্তানিদের বর্বরতা (ঘ) বাঙালির পরাজয়
২০।‘একটি নতুন পৃথিবীর জয় হতে চলেছে’-এর দ্বারা বোঝানো হয়েছে-
(ক) মুক্তিযুদ্ধকে
(খ) বাংলাদেশের স্বাধীনতাকে
(গ) মুক্তিযুদ্ধের চেতনাকে
(ঘ) নবজাগরণকে
২১।‘মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে
নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।’
যে দিকটির প্রতি ইঙ্গিত বহন করে-
(ক) স্বাধীনতার প্রতীক্ষা (খ) হতাশা (গ) দুঃখকাতরতা (ঘ) অনুরাগ
২২। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় ‘তেজি তরুণ’ কোন চরিত্রটির সঙ্গে সমর্থনযোগ্য?
(ক) হানাদার বাহিনী (খ) তরুণ মুক্তিযোদ্ধা
(গ) সেনাবাহিনী
(ঘ) রাজাকার
১.গ২.খ৩.ঘ৪.ক৫.খ৬.গ৭.ক৮.ঘ৯.ঘ১০.গ১১.গ১২.গ১৩.খ১৪.গ১৫.ঘ১৬.গ১৭.গ১৮.ঘ১৯গ২০.খ২১ক২২খ