‘সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বারিধারা কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও উদ্যোক্তা অধ্যক্ষ হামিদা আলীসহ কলেজের সব শাখার অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লেখাপড়া, বিতর্ক ও খেলাধুলায় দেশে-বিদেশে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বারিধারা শাখার অধ্যক্ষ উইং কমান্ডার আমজাদ হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।—প্রেস বিজ্ঞপ্তি