টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন সোমবার দুপুরে এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আশরাফুল ইসলাম। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার জানান, যৌতুকের জন্য ২০১২ সালের ১৮ আগস্ট গভীর রাতে আশরাফুল তার স্ত্রী সালেহাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন।