নওগাঁয় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি

খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার ও ৪১ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁয় তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২০ শুরু হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তির মোড়ে মুক্তমঞ্চে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক হারুন অর-রশীদের সভাপতিত্বে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওয়াশীমুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় জেলার প্রায় ৫০টি স্কুলের ছাত্রছাত্রীরা স্টল দেন।