জেএমআই সিরিঞ্জের বোর্ড সভা অনুষ্ঠিত

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের ২১১তম বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পরিবাগে অনুষ্ঠিত সভায় জাপানের নিপ্রো করপোরেশন থেকে কিয়েটসু কোবায়েশি এবং কাতাসুহিকো ফুজিইকে প্রতিনিধি পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। বোর্ড সভায় মো. মোস্তাফিজুর রহমানকে কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সভায় কোম্পানির এমডি মো. আবদুর রাজ্জাক, চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি