স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
সিটি কর্পোরেশন একাদশ ও বন্দর ক্রীড়া সমিতির খেলার মধ্যদিয়ে আজ বুধবার সমাপ্তি ঘটবে জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলাটি শুরু হবে বিকাল ৫টায়। এর আগে বিকাল ৩টায় একই ভেন্যুতে শিরোপা প্রত্যাশী কাস্টমস স্পোর্টস ক্লাবের মোকাবেলা করবে ব্রাদার্স ইউনিয়ন। খেলাটি খুবই গুরুত্বপূর্ণ কাস্টমস ক্লাবের জন্য। এ খেলায় অন্ততঃ এক পয়েন্ট পেলেই চলতি মৌসুমের চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলবে কাস্টমস স্পোর্টস ক্লাব।