প্রবাসী কল্যাণ ব্যাংকে সভাপতি ফরহাদ সম্পাদক কামাল

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের প্রবাসী কল্যাণ ব্যাংক ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। পহেলা মার্চ মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও শেখ কামাল পাশাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.  সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান ও এ কে এম মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। সদস্য পদে আছেন—হাসনা হেনা, মো. রায়হান সোহেল ও আখলাকুর রহমান উজ্জ্বল। -প্রেস বিজ্ঞপ্তি