ক্যারম এককে রবীন ও নাসরিন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

ক্যারম ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৮ দিন ব্যাপী বিজয় দিবস ক্যারম টুর্নামেন্টে পরুষ এককে ঢাকার আলী রবীন চ্যাম্পিয়ন, চট্টগ্রামের হেমায়েত মোল্লা রানার্সআপ ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিগ্ধ তৃতীয় হন। মহিলা এককে ইডেন কলেজের আফসানা নাসরিন চ্যাম্পিয়ন, সাবিনা আক্তার রানার-আপ, ফারহানা নাসরিন লিপি তৃতীয় স্থান পান।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দোতলায় ফেডারেশন কক্ষে অনুষ্ঠিত খেলায় ঢাকা এবং ঢাকা বাহিরের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, খুলনা, বাগেরহাট,  সিলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন মহিলা কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পুরুষ এবং মহিলাসহ ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ করেন এসপি প্লানিং এন্ড অপারেশন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ আশরাফুর রহমান, উপস্থিত ছিলেন দেশ টিভির সিনিয়র বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামীম ও বীর মুক্তিযোদ্ধ কাজী মান্নান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।