গণফোরাম থেকে চার জন বহিষ্কার

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম থেকে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উশৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরীকে সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারসহ সংঠনের সকল দায়-দায়িত্ব থেকে অব্যাহতি  প্রদান করা হয়েছে।’