মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন থেকে সরে দাঁড়িয়েছেন পিটি বুতিগিয়েগ। ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র বুতিগিয়েগ এই ঘোষণা দিয়েছেন। তার সরে যাওয়ায় জো বাইডেন লাভবান হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ‘সুপার টুয়েসডে’ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দিনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী নির্বাচনে একসঙ্গে ১৪টি রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। ১ হাজার ৩৫৭ ডেলিগেট এ দিন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সাধারণত সুপার টুয়েসডেতেই প্রার্থী নির্বাচিত হন। বুতিগিয়েগ সরে যাওয়ায় এখন ছয়জন প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন দৌঁড়ে আছেন। এদের মধ্যে বার্নি স্যান্ডার্স এবং বাইডেনের কেউ একজন জয় পেতে পারেন বলে ধারণা। জয়ী ব্যক্তি আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। -বিবিসি