শান্তি চুক্তির দুইদিনের মাথায় আফগানিস্তানে বিস্ফোরণ, নিহত ৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি চুক্তির দুইদিনের মাথায় আফগানিস্তানে বিস্ফোরণে তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল দেশটির খোস্ট প্রদেশের নাদির শাহ কোট জেলার একটি ফুটবল মাঠে এই বিস্ফোরণ ঘটে। ঐ সময় ফুটবল ম্যাচ চলছিল। ফুটবল পিচের কাছে পুতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রদেশের গভর্ণরের মুখপাত্র তালিব খান মঙ্গল জানিয়েছেন। বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে তালেবান জানিয়েছিল, তারা আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে অভিযান শুরু করতে যাচ্ছেন। এরপরই এই বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া গেল। গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালেবান শান্তি চুক্তি করে। -আল জাজিরা