লাদেনের খোঁজ দেওয়া সেই পাকিস্তানি চিকিত্সক অনশনে

আল-কায়দা নেতা ওসামা বিল লাদেনের খোঁজ দিয়ে জেলে বন্দি পাকিস্তানের চিকিত্সক শাকিল আফ্রিদি আমরণ অনশনে বসেছেন। শাকিল ও তার পরিবারের অভিযোগ, কার্যত বিনা বিচারে তাকে জেলবন্দি রাখা হয়েছে। জঙ্গিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জেলে বন্দি শাকিল। লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছে, এমন অভিযোগ আন্তর্জাতিক মহলে থাকলেও ইসলামাবাদ কখনো তা স্বীকার করেনি। শাকিলের সাজা পুনর্বিবেচনার আর্জিও শুনানি ছাড়াই ঝুলিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। পাকিস্তানের অবিচার ও অমানবিক আচরণের প্রতিবাদেই শাকিল অনশনে বসেছেন বলে তার দাদা জামিল আফ্রিদি জানিয়েছেন। -আনন্দবাজার পত্রিকা