আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী এডভোকেট রহমত আলীর বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির সোবহানবাগের একটি কমিউনিটি সেন্টারে গতকাল বাদ আসর মরহুম রহমত আলীর পরিবারের পক্ষ থেকে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরী ,চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, নাইম রাজ্জাক এমপি, মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার এমপি, রহমত আলীর কন্যা রুমানা আলী এমপি, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতারউজ্জামান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, সাংবাদিক আতাউর রহমান ও এম.এ.সালাম শান্তসহ মরহুমর বিপুল সংখ্যক রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুম রহমত আলীর ছেলে বিশিষ্ট বিজ্ঞানী ড. অধ্যাপক জাহিদ হাসান তাপস উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে পাচঁবারের নির্বাচিত এমপি এডভোকেট রহমত আলী গত ১৬ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।