মুজিববর্ষে আরো একবার ফিরে এলো জয় বাংলা কনসার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে চলা আয়োজন এবার ভিন্নমাত্রা যোগ করবে জয় বাংলা কনসার্টে। সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধায়নে ষষ্ঠবারের মত আয়োজন করা হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।
রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত ৫ বছর ধরে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। এবারের ষষ্ঠতম আয়োজনে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে। ৭ মার্চের এবারের আয়োজনে থাকছে আরো বেশ কিছু ভিন্নমাত্র ও চমক। এদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজন করা হয়েছে কনসার্টের যেখানে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, ভাইকিং, এভোয়েড রাফা, ক্রিপটিক ফেইট, লালন, শূণ্য, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড।
এবার রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজের ছবি, ফটো আইডির সফট কপি নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় খেয়াল রাখতে হবে আপনার ফটো আইডিতে থাকা পরিচয়পত্রের নামের সঙ্গে যেন রেজিস্ট্রেশনের জন্য প্রদান করা আপনার নামের সম্পূর্ণ মিল থাকে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
প্রথমে এই লিংকে ক্লিক করুন- https://ticket.youngbangla.org/
এবার মুজিববর্ষে আপনি কি অঙ্গীকার করছেন তা লিখুন। শর্তাবলীগুলো পড়ে ‘একস্পেট’ চাপুন। এবার নিচের ফরমে দেখা তথ্যগুলো পূর্ণ করুন। ফটো আইডি হিসেবে আপনার কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করুন। সবকিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে ‘সাবমিট অ্যান্ড গেট ফ্রি টিকেট’ অপশনে ক্লিক করুন।
সিআরআই জানায়, এবার আসন থাকা অনুসারে রেজিস্ট্রেশেনের জন্য আবেদন করা যাব। সে হিসেবে প্রথমদিনেই আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন স্বপ্রনোদিতভাবে বন্ধ হয়ে যাবে।
যে সকল বিষয় সম্পর্কে জানা জরুরি
১. এবার অবশ্যই আপনার ই-টিকেটের রঙ্গিন প্রিন্টেড কপি (বারকোড এবং ছবিসহ) দেখিয়ে মাঠে প্রবেশ করতে হবে। প্রিন্টেড কপিতে নিবন্ধনের কিউআর কোড না থাকলে প্রবেশ করতে দেয়া হবে না। ই-টিকেটের ছবির সঙ্গে উপস্থিত ব্যক্তির চেহারার না মিললে প্রবেশ করতে দেয়া হবে না। (নিবন্ধনে ব্যবহৃত ফটো আইডি সঙ্গে রাখতে হবে)।
২. জয় বাংলা কনসার্টের টিকেপ বিনামূল্যে ইয়াং বাংলার ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে প্রদান করা হয়। কেউ নকল বা কোনভাবে অর্থের বিনিময়ে টিকেট নিয়ে এলে প্রবেশ করতে দেয়া হবে না।
৩. একজন শ্রোতা যতবার গেটের বাহিরে যাবেন ততবার তার টিকেটে দাগ দেয়ো হবে। মাঠে পুনরায় প্রবেশ করতে হলে টিকেট স্ক্যান, আইডি চেক এবং নিরাপত্তা চেক করা হবে।
৪. মাঠে ধূমপান, অ্যালকোহল বা অন্য সবধরণের নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করা যাবে না।
৫. বড় আকৃতির ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। ব্যাগ বা পার্সের আয়তন ৬ ইঞ্চি * ১২ ইঞ্চির কম হতে হবে।
৬. বাইরে থেকে খাবার ও পানি নিয়ে ঢোকা যাবে না। ফুড কোর্টে খাবার এবং পানিয় পাওয়া যাবে। মাঠে বিনামূল্যে খাবার পানি পাওয়া যাবে।
৭. পাওয়ার ব্যাংক হেডফোন, ক্যামেরা, ভিডিও এবং সাউন্ড রেকর্ড করার যন্ত্র নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। গান পরিবেশনের সময় মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে।
৮. কনসার্ট ভ্যেনু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাস নিয়ে কনসার্টে আগত সবাই কনসার্টের অংশগ্রহণকারী হিসেবে ছবি, ভিডিও এবং সাউন্ড রেকর্ডিংয়ের অংশ হওয়ার অনুমতি দিয়েছেন বলে ধরে নেয়া হবে।
৯. অনুষ্ঠানের আয়োজক দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত, বাতিল বা সাময়িকভাবে বন্ধ করতে পারবে।
১০. অনুষ্ঠানে আয়োজক যতবার খুশি নিরাপত্তা তল্লাশি চালানো এবং অনুষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ দ্রব্য জব্দ করার অধিকার রাখে।
১১. পাস নিয়ে কনসার্টে আগতদের কনসার্টের আগে, কনসার্ট চলাকালে এবং পরবর্তী সময়ে দুর্ঘটনা যেমন- শারীরিকভাবে অক্ষম হওয়া, মৃত্যু, ব্যক্তিগত সম্পদ হারানো, চুরি এবং অন্যান্য ঝুঁকি সম্পর্কে নিজে থেকে সচেতন হতে হবে।
১২. মাঠে বা মাঠের আশেপাশে আপনার গাড়ি পার্ক করার কোন ব্যবস্থা থাকবে না।
ইত্তেফাক/আরএ