মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কের ওয়ালিয়া সিপাই পাড়া নামক স্থানে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাগর আহম্মেদ (৩৭) নামের এক যাত্রী নিহত হয়েছেন। অপর তিন যাত্রী আহত হয়েছেন। নিহত সাগর আহম্মেদ উপজেলার গোপালপুর খান পাড়া গ্রামের রমজান খানের ছেলে।
সিএনজি যাত্রী হাসান ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি সবুজ সিএনজি গোপালপুর থেকে ৫ জন যাত্রী নিয়ে বনপাড়া রওনা দেয়। সিপাইপাড়া নামক স্থানে একটি ট্রাককে ওভার টেক করতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের ধাক্কা লাগে।এ সময় ঐ সিএনজিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নিলে সাগর আহম্মেদকে (৩৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুনঃ টাকাসহ আটক একজন হাওয়া ভবনের সাবেক কর্মচারী: বেনজীর
আহতরা হলেন, গোপালপুর পৌর এলাকার নুরুল ইসলামের মেয়ে নোপা খাতুন (২০), মহিষাখোলা গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাসিনা বেগম (৫২) ও তার ছেলে হাসান (৩৫)। তারা সবাই লালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মাস্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে