সাইফউদ্দিনদের বিশ্রাম

আগের ম্যাচেই ফিরেছেন লম্বা বিরতি দিয়ে। চোটের পর চোট অনেক দিন তাকে মাঠের বাইরে রেখেছিল। অবশেষে বিশ্রাম নিয়ে উন্নতি হওয়ায় সর্বশেষ বিসিএল দিয়ে মাঠে ফিরেছেন। আর এই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল সাইফউদ্দিনের ফেরার আন্তর্জাতিক ম্যাচ। এরপর গতকালই তাকে বিশ্রামে রাখা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকেও। সাইফউদ্দিন ও মুস্তাফিজের বদলে গতকাল বাংলাদেশ একাদশে ঢুকলেন আল আমিন হোসেন ও শফিউল ইসলাম।

সাইফউদ্দিনের বিশ্রামের কারণ অবশ্য তার কাজের চাপ ব্যবস্থাপনা। তাকে মাঠে ফেরার অনুমতি দেওয়ার সময়ই বিসিবির চিকিত্সা বিভাগ বলেছিল, তাকে টানা খেলানো যাবে না। লংগার ভার্শন ক্রিকেটে তিনি দিনে সর্বোচ্চ ৮ ওভার বল করতে পারবেন। সেই সীমিত ওভারের ক্রিকেটও টানা খেলতে পারবেন না।