সেই মুশফিকের ফিফটি

গুঞ্জন ছিল যে, গতকালকের ম্যাচটাতে তিনি নাও খেলতে পারেন। বলা হচ্ছিলো যে, তাকে এই হুমকি দেওয়া হয়েছিল বোর্ডের তরফে। মুশফিকুর রহিমের সঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু নাকি দেখা করে বলেছেন, এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পাকিস্তান না গেলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না। পরে অবশ্য নান্নু পরিষ্কার করেছেন, এমন কিছু ঘটেনি। প্রধান নির্বাচক মুশফিকের সঙ্গে দেখা করেছিলেন, পাকিস্তান সফরের ব্যাপারে তার শেষ সিদ্ধান্ত জানার জন্য। তার সাথে দ্বিতীয় ম্যাচে খেলা বা না খেলার সম্পর্ক নেই। সেই কথাকে সত্যি প্রমাণ করে মুশফিক মাঠে নামলেন এবং তুলে নিলেন ফিফটি। তামিমের সাথে দারুণ ব্যাট করে ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেললেন মুশফিক।