স্পোর্টস রিপোর্টার
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লিগে সাইফ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদকে। প্রথম ম্যাচে রহমতগঞ্জ এবং দ্বিতীয় ম্যাচে মোহামেডানকে হারায় সাইফ। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্রয়ের পর কাল আবার ম্যাচ জয়ের মুখ দেখল সাইফ। মুক্তিযোদ্ধাকে হারিয়ে সাইফ স্পোর্টিং পয়েন্ট টেবিলের শীর্ষে এখন। চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাইফ স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচে মুক্তিযোদ্ধার এক পয়েন্ট। ড্র আরামবাগের বিপক্ষে। ফেডারেশন কাপে এই দুই দলের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।