কাপ্তাইয়ে সেগুন কাঠ জব্দ

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাইয়ের বাইজ্জাতলী এবং নোয়াপাড়ায় মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করে সেগুনসহ অন্যান্য ২৮০ ঘনফুট কাঠ উদ্ধার করেছে ৪১ বিজিবি। ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করে উদ্ধার কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান। কাঠ চোররা সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব মূল্যবান গাছ কেটে পাচারের জন্য বিভিন্ন স্থানে জড়ো করে রাখে। খবর পেয়ে সুবেদার নজরুল ইসলাম এবং নায়েক সুবেদার মহেন্দ্র নাথের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে কাঠগুলো উদ্ধার করে।