এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন মতিয়ার রহমান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন মতিয়ার রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি কার্যালয়ে নতুন দায়িত্বে যোগ দেন তিনি। এর আগে একই প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।  ১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে কর্মজীবন শুরু করেন। বরিশালের বাকেরগঞ্জের তবিরকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। —প্রেস বিজ্ঞপ্তি