কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে ঢাকাস্থ হোসেনপুর উপজেলা সমিতি। শনিবার ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ হোসেনপুর উপজেলা সমিতির সভাপতি মো. নূরুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ভারপ্রাপ্ত সচিব শাহ্ মনসুরুল হক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন।
এতে অন্যদের মধ্যে ঢাকাস্থ হোসেনপুর উপজেলা সমিতির সহসভাপতি ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক মো. আব্দুর রহিম, সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মো. কফিল উদ্দিন খান, স্মরণিকা উপ-পরিষদের আহ্বায়ক ও সমিতির সহসভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. প্রকৌশলী এ কে এম আবু রায়হান, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভাপতি মো. মাসুদ আলম, সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক স্মরণিকা উপ-পরিষদের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম আখন্দ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ হোসেনপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম। অনুষ্ঠানে এইচএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন কলেজ-বিদ্যালয়ে অধ্যয়নরত হোসেনপুর উপজেলার অসচ্ছল ও মেধাবী ১১৬ শিক্ষার্থীর প্রত্যেককে বৃত্তি হিসেবে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি