ইত্তেফাক রিপোর্ট
বিদ্যুত্ ও পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। সংগঠনের যুগ্ম সমন্বয়ক ফজলুল হক মন্টু ও নইমুল আহসান জুয়েল গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে বলেন, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের জীবনে এই মূল্যবৃদ্ধি নতুন আঘাত হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি দেশের শিল্প প্রতিষ্ঠানের ব্যয় বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এবং দেশের শিল্পের স্বার্থে বিদ্যুত্-পানির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান স্কপের নেতৃদ্বয়।