রাজধানীর খিলক্ষেতে বাস ধাক্কায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও এর মোটরসাইকেল চালক আব্দুল মজিদ নিহত হয়েছেন। গতকাল সকালে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী সুমি আক্তার। চিকিত্সকরা বলছেন, সুমির শারীরিক অবস্থাও গুরুতর। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
জানা গেছে, নিহত মজিদের বাবার নাম দেলোয়ার হোসেন মন্ডল। তার গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে। তিনি ঢাকার সাভার থানার রাজফুলবাড়িয়া এলাকায় থাকতেন। পুলিশ বলছে, দুর্ঘটনার পর গাজীপুর পরিবহন নামক বাসটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।