চৌমুহনী থেকে সোনাইমুড়ী যাওয়ার সময় বেগমগঞ্জ উপজেলার সড়কে অটোরিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুল-শিক্ষিকা পলি মজুমদার (৪০) ও তার দুই বছরের মেয়ে লিপিকা দে নিহত হন। এছাড়াও আরো দুইজন আহন হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এঈ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চৌমুহনী থেকে যাত্রী বোঝাই করে একটি অটোরিকসা সোনাইমুড়ী যাচ্ছিলো। অটোরিক্সাটি বেগমগঞ্জের সেলামের দোকানের নিকট এলে বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি পিকআপ এটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মিরালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পলি মজুমদারও তার দুই বছরের মেয়ে লিপিকা দে। পলির অপর মেয়ে সেজুতি দে (১১) ও মানিক নামে আপর একজন গুরুতর আহত হন। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর উত্তেজিত লোকজন পিকআপটি ভাংচুর করে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা। তারা লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াথালী মর্গে পাঠান। এ সময় ঘটনাস্থল থেকে পিকআপটি থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি