সিলেটের গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী। এ হামলায় আহত সুমন্ত ব্যানার্জীকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সড়কের ওপর চলা সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পথসভায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
আরো পড়ুনঃ গয়েশ্বরের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
বিএনপি সমর্থকরা হামলা করেছে জানিয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বলেন, ‘সন্ধ্যার পর হেতিমগঞ্জ বাজারে সড়কের উপর নির্বাচনী পথসভা করছিলো বিএনপির কর্মীরা। এসময় এসিল্যান্ড সাহেব মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য গেলে পথসভায় পৌঁছার আগেই তার ওপর তারা অতর্কিত হামলা চালায়।’
ইত্তেফাক/কেকে