মধ্যরাতে নাহিয়ানের টংঘর

বিনোদন রিপোর্ট

 

মধ্যরাতের শ্রোতাদের জন্য শুরু হয়েছে নতুন রেডিও অনুষ্ঠান ‘নাহিয়ানের টংঘর’। রেডিও ঢোল এফএম ৯৪.০-এ নতুন এই অনুষ্ঠানে শ্রোতাদের জন্য থাকছে সরাসরি অনএয়ারে গিয়ে আড্ডায় যুক্ত হওয়ার সুযোগ। রবি থেকে বৃহস্পতিবার রাত ১২টায় শোনা যাবে রম্য-আড্ডাবিষয়ক এই অনুষ্ঠান। ইউটিউবে বিভিন্ন ভিডিও কনটেন্ট নির্মাণের পাশাপাশি লেখালেখিতেও সক্রিয় রয়েছেন আল নাহিয়ান। নতুন রেডিও অনুষ্ঠানের ব্যাপারে আল নাহিয়ান বলেন, ‘এফএম রেডিওতে কাজ করছি প্রায় ৪ বছর ধরে। অনেক ধরনের অনুষ্ঠানই করেছি, তবে মধ্যরাতের শ্রোতারা এফএম রেডিওর আসল শ্রোতা। তাদের জন্যই নাহিয়ানের টংঘর।’