লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় এক জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মানব পাচার মামলায় রাজু হোসেন ইমন নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের জেল আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার লক্ষ্মীপুর মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কতুবী এ রায় দেন। মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে।