ঈশ্বরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর জালালউদ্দিন ইউপি কার্যালয়ের পেছনে কিতাবউদ্দিন ফকিরের মাজারের পরিত্যক্ত একটি ঘর থেকে চাদর দিয়ে মোড়ানো লাশ উদ্ধার করেন। ময়মনসিংহের সিআইডি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের আঙুলের ছাপ সংগ্রহের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।