করোনা ভাইরাস নিয়ে কিচ্ছু জানেন না ক্লপ!

চীন থেকে শুরু হয়ে বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এখন যে দানবীয় রূপ নিয়েছে, সেখানে এই বিষয়ে একদম জানাশোনা না থাকাটা রীতিমতো অস্বাভাবিক ব্যাপার। আর এই ‘অস্বাভাবিক’দের একজন হলেন খোদ ইউর্গেন ক্লপ, লিভারপুলের জার্মান কোচ। সংবাদ সম্মেলনে তিনি বলে ফেললেন, ‘রাজনীতি, করোনা ভাইরাস? এসব প্রশ্ন আমার কাছে কেন? আমি তো ফুটবল কোচ। এসব ব্যাপারে আমি কিছু জানি না। সব বিষয়ে বিখ্যাত ব্যক্তির মতামত জানার কিছু নেই।’