স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের প্রেক্ষিতে দুদলের মধ্যে অনুষ্ঠিতব্য ওয়ানডে ম্যাচটি দুদিন এগিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি ৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। এখন সেটা এগিয়ে হবে ১ এপ্রিল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবর নিশ্চিত করেছে পিসিবি। টেস্ট ম্যাচটি আগের মতো যথারীতি শুরু হবে ৫ এপ্রিল। ওয়ানডে ও টেস্ট দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। আগামী ২৯ মার্চ পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে সফরকারীরা।