টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় ২১ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল বুধবার সকাল নয়টার দিকে নগরীর প্রত্যাশা ব্রিজের পূর্ব দিকের নদ থেকে লাশটি উদ্ধার করা হয়, তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে কালো প্যান্ট ও লাল রং এর গেঞ্জি রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা ওসি মো. এমদাদুল হক জানান, সুরতহাল প্রতিবেদনে মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ নেওয়া হয়েছে।