ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসার ভেতরে শ্রাবণী রানী রায় (১৫) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে আকচা ইউনিয়নে আশ্রমপাড়া এলাকায় ওই ছাত্রীর বাসার একটি রুম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রাবনী রানী আশ্রমপাড়া এলাকার ভবেশ রায়ের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, বুধবার রাতে স্থানীয় চেয়ারম্যান ফোন করে বিষয়টি অবগত করে। পরে ঘটনাস্থলে এসে মেয়েটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে তাহলে তার ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারনে এই হত্যাকাণ্ড সেটা বলা যাচ্ছেনা। পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: ভারতের ৮ লক্ষ মানুষ পরকীয়ায় জড়িত!
এদিকে শ্রাবনীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। নির্মমভাবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/বিএএফ