ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিভাগের

মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে মামলা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচনে গঠিত প্রচারণা বিভাগ। দু’টি মতামত কলামের মাধ্যমে কুত্সা রটনার অভিযোগে মঙ্গলবার এই মামলা করা হয়। এই কলামে ট্রাম্পের প্রচারণার সঙ্গে রাশিয়া, উত্তর কোরিয়া বা উভয় দেশের সংশ্লিষ্টতা জুড়ে দেওয়া হয়েছে যা সঠিক নয় বলে দাবি প্রচারণা বিভাগের। এর ছয় দিন আগে একই কারণে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করা হয়। উভয় মামলায় কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের যোগাযোগ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনি কোরাত্তি কেলি জানান, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিভাগ মামলা করার কৌশল নিয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবো। —রয়টার্স