পুরান ঢাকায় নকল প্রসাধনীর কারখানায় র্যাবের অভিযান

পুরান ঢাকার চকবাজারের দেবী দাস লেনে নকল প্রসাধন সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান শুরু হয়। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। কারখানাগুলোয় ভারতের হেয়ার রিমুভাল ক্রিম ‘ভিট’ ও পাকিস্তানের ‘গোরি’ ক্রিম তৈরি হতে দেখেন অভিযান সংশ্লিষ্টরাা।

র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানাগুলোয় অভিযান চালানো হচ্ছে। আটটি কারখানায় নকল প্রসাধন মিলেছে। এসব কিনে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছেন। পাশাপাশি এসব সামগ্রী ব্যবহারের ফলে ত্বকের নানারকম রোগ দেখা দিতে পারে।

অভিযানে নকল প্রসাধন ছাড়াও অবৈধ প্লাষ্টিক উত্পাদনের কারখানাও পাওয়া গেছে। জড়িত সবার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।