দিনাজপুর অফিস
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান জানান, চলতি বছরের জেএসসি পরীক্ষায় ১১টি স্কুলের একজনও পাস করেনি।
তিনি বলেন, এসব বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাদের পাঠদানের অনুমতি বজায় থাকবে কি-না তা তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে অকৃতকার্য ১১টি স্কুল হলো-নীলফামারীর ডোমার উপজেলার উত্তর মাটুকপুর জুনিয়র গার্লস স্কুল, একই উপজেলার সবদিগঞ্জ জুনিয়র স্কুল, একই জেলার কিশোরগঞ্জ উপজেলার কিসামত বিরচরণবদি জুনিয়র গার্লস স্কুল, লালমনিরহাট সদর উপজেলার বড়বাসুরিয়া জুনিয়র স্কুল ও সোনাতলা জুনিয়র সেকেন্ডারি স্কুল, কালিগঞ্জ উপজেলার নদী ও জীবন জুনিয়র স্কুল, ঠাকুরগাঁও সদর উপজেলার অগ্নিবীণা জুনিয়র হাই স্কুল, হরিপুর উপজেলার ট্যাংরিয়া জুনিয়র গার্লস স্কুল ও পিজিএ জুনিয়র গার্লস স্কুল এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ব্রহমত্তোর সুন্দরডিঘি জুনিয়র হাই স্কুল ও আটোয়ারী উপজেলার বড়গাথি জুনিয়র স্কুল।