কুলাউড়ায় বিজিবির হাতে অস্ত্রসহ আটক ২

কুলাউড়ায় ভারতীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকালে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া চা-বাগান এলাকা থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।  

বিজিবি সূত্রে জানা যায়, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার নাজমুল হাসানের নেতৃত্বে বিজিবির সদস্য নুরুল আমিন, সাইফুল ইসলাম ও মনিরুজ্জামান টহলের দায়িত্বে ছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে মুড়াইছড়া চা-বাগান এলাকায় ভারতীয় এয়ারগান ও একটি সিএনজি অটোরিকশাসহ আদিবাসী যুবক ইউট (২৫) ও তার সহযোগী সিএনজি চালক নিতাই দেবকে (৪৫) আটক করে। ইউট কুকিজুড়ী পুঞ্জির বাসিন্দা যোশেখ খংলার ছেলে ও চালক নিতাই দেব পৃথিমপাশা ইউনিয়নের মৃত আনন্দ মোহনের ছেলে।

অভিযোগ রয়েছে, আদিবাসী যুবক ইউট ও তার ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টুয়েট কয়েক বছর আগে আতিয়ার রহমান নামে স্থানীয় এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বন-কর্মকর্তাকে উদ্ধার করে। 

মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার নাজমুল হাসান জানান, এই ঘটনায় দুইজনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি