রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের বোধিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমত্ জিনবোধি মহাথেরের প্রবজ্যা জীবনের ৩০ বছর পূর্তিতে সোমবার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বিহার অধ্যক্ষ জিনবোধি মহাথেরের প্রবজ্যা জীবনের ৩০ বছর পূর্তিতে রাঙ্গামাটি বৌদ্ধ সাংস্কৃতিক একাডেমি, বিহার পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সম্পাদক রুপান্তর চাকমা (সাধন) ও বিহার পরিচালনা কমিটির আজীবন সভাপতি বিজয় কুমার কার্বারি। পরে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দানোত্সব। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কণ্ঠশিল্পী রনজিত্ দেওয়ান। বক্তব্য রাখেন চন্দ্রলাল চাকমা ও যতিন্দ্র চাকমা। ধর্মীয় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লক্ষীদেবী চাকমা। বিহার অধ্যক্ষর প্রবজ্যা জীবনী পাঠ করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের সদস্য অনিলা চাকমা।