ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের ৫০৩ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃত যাত্রীর নাম বাদুল।
গত সোমবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।