নিয়োগ

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ, বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর এর জন্য সাধারণ শিক্ষাধারার ভোকেশনাল শাখায় সেসিপ কর্তৃক অনুমোদিত জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ড্রেস মেকিং ট্রেডে ০১ (এক) জন ল্যাব এসিস্ট্যান্ট আবশ্যক। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল ২য় বিভাগ (সমমান জিপিএ) পাস এবং বয়স সীমা অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে যেকোন ১টি তৃতীয় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে। আগ্রহী প্রার্থীগণ ১৫ (পনের) দিনের মধ্যে ৫০০/- (পাঁচশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাকিমপুর শাখার অনুকূলে করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বে যারা আবেদন  করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। মোঃ গোলাম মোস্তফা কামাল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ, হাকিমপুর, দিনাজপুর, মোবা: ০১৭৯৭৬৮৭১৭৭।                                    সিকে-৬০৪

নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধিমোতাবেক রামপাল মহাবিদ্যালয় পোঃ রামপাল, সদর উপজেলা, মুন্সীগঞ্জের জন্য খণ্ডকালীন প্রভাষক পদে একজন করে ইংরেজি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং অর্থনীতি, হিসাব বিজ্ঞানে দুইজন ও ব্যবস্থাপনায় বিষয়ে তিনজন এবং নৈশপ্রহরী (শূন্য পদে ১ জন ও খণ্ডকালীন ১ জন) আবশ্যক। প্রার্থীদের বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বত্সর। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫    দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর  আবেদন করুন।—অধ্যক্ষ। ০১৭১২২৬২৬১০।                                        সিকে-৬১৭