কুলাউড়ায় অস্ত্রসহ দুই জনকে আটক করেছে বিজিবি। বুধবার বিকালে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া চা-বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, টহল দল মুড়াইছড়া চা-বাগান এলাকায় ভারতীয় এয়ারগান ও একটি সিএনজি অটোরিকশাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির যুবক ইউট ও তার সহযোগী সিএনজি চালক নিতাই দেবকে আটক করে। মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।