মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আট জন রোহিঙ্গা আটক

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা হোয়াইক্যং-বাহারছড়া ঢালাপথে অভিযান চালিয়ে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প হতে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে আট জন নারী-পুরুষকে বুধবার রাত ৮টার দিকে আটক করেছে। এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ইয়াকুব আলী মালয়েশিয়াগামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মানবপাচারকারী পাঁচ দালাল আটক

টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মানব পাচারে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোররাতে তাদেরকে আটক করা হয়। ওসি প্রদীপ কুমার দাশ জানান, মানব পাচারে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।