ফাইনালে অস্ট্রেলিয়া-ভারত লড়াই

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও ভারত। আগামী ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত হবে ফাইনাল। ট্রফির মঞ্চে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়বে ভারতীয় নারী দল।  গতকাল দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ডিএল মেথডে ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে আগে ব্যাট করে স্বাগতিকরা ৫ উইকেটে ১৩৪ রান করে। অধিনায়ক মেগ ল্যানিং ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৪৯ রান করেন। বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ৯৮ রান। কিন্তু ৫ উইকেটে ৯২ রানের বেশি যেতে পারেনি প্রোটিয়ারা। দলের পক্ষে উলভার্ট অপরাজিত ৪১, লুস ২১ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক ল্যানিং ম্যাচ সেরা হন। এর আগে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছিল ভারত।