রাহীদ সভাপতি হাসিব সা. সম্পাদক ডিকাবের নতুন কমিটি

 

প্রথম আলোর রাহীদ এজাজ ও বিডিনিউজ২৪.কমের নূরুল ইসলাম হাসিব ২০১৯ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি এ কে এম মঈনুদ্দিন (ইউএনবি), যুগ্ম সম্পাদক ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন)। সদস্য-আঙ্গুর নাহার মন্টি (নিউজ ২৪), খুররম জামান (বার্তা২৪), মাহফুজ মিশু (যমুনা টেলিভিশন), সানাউল হক (এটিএন বাংলা), তৌহিদুর রহমান (বাংলানিউজ২৪.কম)। ঐকমত্যের ভিত্তিতে ডিকাবের ১১ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছেন।

ডিকাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু। - প্রেস বিজ্ঞপ্তি