নিজের সময়ে বিশ্বের সেরা ফুটবলারদের একজন তিনি। ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সেরাদের সংক্ষিপ্ত তালিকা করলেও সেখানে চলে আসবে রোনালদিনহোর নাম। বিশ্বকাপ জিতেছেন, ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সিরি ‘এ’র শিরোপা জিতেছেন। সেই সাবেক তারকা ফুটবলারকেই কি না গ্রেফতার করেছে প্যারাগুয়ের পুলিশ। কারণ, জাল পাসপোর্ট ব্যবহার করেছেন তিনি! ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জয় করা রোনালদিনহো ও তার ভাই রবার্তোকে প্যারাগুয়ের দ্য রিসোর্ট ইয়ট অ্যান্ড গলফ ক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।