এক ধাক্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাইজমানি কমে অর্ধেকে নেমে এলো। এর আগে প্লে অফে ওঠা দলগুলোর মধ্যে ৫০ কোটি রুপি ভাগ করে দেওয়া হতো। তবে, আসছে ১৯ মার্চ থেকে শুরু হয়ে যাওয়া আসরে সেটা কমে ২৫ কোটি রুপিতে এসে ঠেকেছে। আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে। এছাড়া আগে যেখানে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ২০ কোটি রুপি, সেখানে এবার তার পরিমাণ ১০ কোটি রুপি। রানার্স আপ দল পাবে ৬ কোটি ২৫ লাখ রুপি। কেবল প্রাইজমানিই যে কমেছে তা নয় বেড়েছে প্রত্যেকটি দলের ব্যয়ও। আগে প্রত্যেকটি ম্যাচ আয়োজন করতে দলগুলো অ্যাসোসিয়েশনকে ৩০ লাখ রুপি দিতে হতো। এবারে দিতে হবে ৫০ লাখ করে।