উচ্চরক্তচাপ থেকে বাঁচতে করণীয়

উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন—যাকে বলা হয় নীরব ঘাতক। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ থাকে ১৩০/৯০ মিলিমিটার পারদ। যদি রক্তচাপ ১৪০/১০০ মিলিমিটার পারদ বা তার বেশি হয় তবেই তাকে উচ্চরক্তচাপ বলা হয়। বিভিন্ন কারণে উচ্চরক্তচাপে আক্রান্ত হতে পারেন রোগীরা।

জেনেটিক ইতিহাস, অতিরিক্ত ওজন, ধূমপান ও মদ্যপান, অতিরিক্ত চর্বিজাতীয় ও শর্করাজাতীয় খাবার গ্রহণ, শারীরিকচর্চার অভাব, খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ ইত্যাদি কারণে উচ্চরক্তচাপে আক্রান্ত হতে পারেন যেকোনো বয়সি নারী-পুরুষ। অবশ্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চরক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চরক্তচাপে আক্রান্ত হলে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাই যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা উচিত। পাশাপাশি সঠিক জীবনযাপন অভ্যাস মেনে চলা একান্ত প্রয়োজন। কারণ উচ্চরক্তচাপে আক্রান্ত ব্যক্তি যেকোনো সময় স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলর, চোখের সমস্যা ইত্যাদি জটিলতায় আক্রান্ত হতে পারেন। তাই চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি মেনে চলতে হবে সঠিক খাদ্যাভ্যাস।

লেখক: ডা. তানজিয়া নাহার তিনা, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ