‘৮৮ শতাংশ শিশুই সহিংস আচরণের শিকার’ শিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত সংবাদের এক অংশের সংশোধনী দিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান বু্যুরোর প্রকল্প পরিচালক মো. মাসুদ আলম। সংশোধনীতে তিনি বলেন, জরিপে সহিংস আচরণ বিষয়টি একাধিক ইন্ডিকেটরের মাধ্যমে প্রকাশিত হয়েছে। পনেরো বছরের নিচের শিশুরা তাদের অভিভাবক বা সেবা সংস্থা দ্বারা যেসব আচরণ বা ইন্ডিকেটরের শিকার হন তার মধ্যে রয়েছে শিশুকে ঝাঁকি দেওয়া ৩১.৮ শতাংশ, শিশুকে লক্ষ্য করে চিত্কার বা ধমক দেওয়া ৮৪.৬ শতাংশ, খালি হাতে শিশুর নিচের অংশে আঘাত করা ৩৮.০ শতাংশ, শিশুকে নির্বোধ /হাবা, অলস বলা ২৭.৫ শতাংশ, শিশুর হাতে-পায়ে আঘাত বা থাপ্পড় মারা ৩৮.০, হাতে বা পায়ে আঘাত ২৮.৬ ও যত কঠোরভাবে সম্ভব শিশুকে বারবার প্রহারের হার ৫.০ শতাংশ। এখানে শিশুদের আচরণগত সংশোধনে সব ধরনের শাসন মোট ৮৮.৮ শতাংশ যার পুরোটাই সহিংস শাসন না। অর্থাত্ নেতিবাচক অর্থে সহিংস আচরণ নয়, পারিবারিক শাসন হিসেবে আচরণ সংশোধন মনে করেন প্রকল্প পরিচালক মো. মাসুদ আলম। এ ধরনের আচরণগত শাসন নেপালে ৮২ শতাংশ (MICS ২০১৪), পাকিস্তানে ৮১ শতাংশ (MICS ২০১৭) ও আফগানিস্তানে ৭৪ শতাংশ (MICS ২০১০-১১)।