নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা, নবীনগরের তৃণমূলের কৃষক নেতা এবাদুল করিম বুলবুলের পক্ষে এক বিশাল জনসভা হয়েছে মঙ্গলবার। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল। তিনি নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
নৌকার মাঝি এবাদদুল করিম বুলবুল দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন।
জনসভায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ হোসেন কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসু প্রমুখ বক্তব্য রাখেন।