পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

মঙ্গলবার সকালে নীলফামারী-ডোমার সড়কের জেলা সদরের পলাশবাড়িতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ডোমারের হরিণচড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ব্যবসায়ী আইনুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মজিদা বেগম (৪৫)। ডায়াবেটিস হাসপাতালে এসে চিকিত্সা শেষে তারা মোটরসাইকেলযোগে নিজবাড়ি ফিরছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন। নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মেহেদী পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, সোমবার বিকালে সোনাতলায় ট্রলির নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে। তার নাম জেলি খাতুন(৩)। সে বাহুল আকন্দের মেয়ে।