আহত দুই
সিলেট অফিস
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বৃহস্পতিবার রাতে বজ্রপাতে দুই রাখালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই রাখাল গুরুতর আহত হয়েছেন। গোয়াইনঘাট থানা পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন উপজেলার রস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র নুর মিয়া (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের মৃত ইসমাঈল মিয়ার পুত্র শরীফ উদ্দিন ওরফে ময়না মিয়া (২৮)। আহতরা হলেন একই উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল গ্রামের আব্দুল আলীর পুত্র আমির উদ্দিন (২৫) ও আব্দুল গফুরের পুত্র জামাল উদ্দিন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বাজার শেষে বাড়ি ফেরার পথে আনফরের ভাঙ্গা নামক স্থানে হঠাত্ বজ্রপাত হলে স্থানীয় নুর মিয়া ও ময়না মিয়া ঘটনাস্থলে নিহত হন এবং অপর দুই জন গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয়রা শরীফ উদ্দিন ও আমির উদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, বজ্রপাতে নিহত লাশ দুটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।